advertisement
advertisement

মন্ত্রীকে না জানিয়ে এপিএসের সরকারি সফরসূচি: এবার সরানো হলো ব্যক্তিগত কর্মকর্তাকে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ৮:৩৪ অপরাহ্ণ
মন্ত্রীকে না জানিয়ে এপিএসের সরকারি সফরসূচি: এবার সরানো হলো ব্যক্তিগত কর্মকর্তাকে

রফিকুল ইসলাম

advertisement

খাদ্যমন্ত্রী আফরোজা খানমকে না জানিয়ে সরকারি সফরসূচি তৈরি করে খাদ্যগুদাম পরিদর্শনে যাওয়ার ঘটনায় সহকারী একান্ত সচিবের (এপিএস) পর এবার মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তাকেও (পিও) দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অব্যাহতি পাওয়া ওই কর্মকর্তার নাম মো. রফিকুল ইসলাম।

গতকাল শনিবার এক অফিস আদেশে তাঁকে মন্ত্রীর দপ্তরের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ক্ষেমালিকা চাকমা আজ রোববার প্রথম আলোকে বলেন, রফিকুল ইসলামকে দপ্তরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তবে কী কারণে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।এর আগে খাদ্যমন্ত্রীকে না জানিয়ে সরকারি সফরসূচি তৈরি করে খাদ্যগুদাম পরিদর্শনে যাওয়ায় তাঁর এপিএস মো. আবদুল আওয়ালকে (বুলবুল) মৌখিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এপিএস আবদুল আওয়ালের টাঙ্গাইলের নাগরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও খাদ্যগুদাম পরিদর্শনের জন্য ৮ অক্টোবর একটি সরকারি সফরসূচি জারি করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর