অভিনেতা ব্যারি কিওগান
অভিনেতা ব্যারি কিওগানশৈশব কেটেছে এক বাড়ি থেকে আরেক বাড়িতে। কখনো পালক পরিবারের কাছে, কখনো দাদি-নানির স্নেহে। মা মারা যান তাঁর ১২ বছর বয়সে। জীবনের এত প্রতিকূলতার মধ্যেও অভিনয়ের স্বপ্ন ছাড়েননি আইরিশ অভিনেতা ব্যারি কিওগান। আজ হলিউডের পরিচিত মুখ তিনি। ‘দ্য ব্যানশিজ অব ইনিশেরিন’ ছবিতে অভিনয়ের জন্য পেয়েছেন অস্কার মনোনয়ন, জিতেছেন বাফটা পুরস্কার। আর ‘সল্টবার্ন’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।
১৮ অক্টোবর ৩৪ বছরে পা রাখলেন এই অভিনেতা। শৈশবের কঠিন দিন ১৯৯২ সালের ১৮ অক্টোবর আয়ারল্যান্ডের ডাবলিনে জন্ম ব্যারি কিওগানের। তাঁর শৈশব ছিল অস্থিরতায় ভরা। মায়ের মাদকাসক্তির কারণে ছোটবেলায় তাঁকে ও তাঁর ভাইকে পালক পরিচর্যায় থাকতে হয়। আইএমডির তথ্যে বলা হয়েছে, ৭ বছর ধরে ১৩টি ভিন্ন বাড়িতে থাকতে হয়েছিল তাঁকে। পরে দাদি, খালা ও পরিবারের অন্য সদস্যদের কাছে বড় হন তিনি। ছিল অর্থনৈতিক কষ্টও।
২০২২ সালে ব্রিটিশ সাময়িকী জি-কিউ-কে দেওয়া সাক্ষাৎকারে কিওগান জানিয়েছিলেন, তাঁর বাবা দীর্ঘদিন তাঁদের সঙ্গে ছিলেন না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।