শিশুকে বোঝানোর আগে জানতে হবে, কেন সে জেদ বা রাগ করছে
শিশুরা কীভাবে নিজের আবেগ সামলাতে শেখে? এ ব্যাপারে বড়রা কী করতে পারেন? কখন বিশেষজ্ঞের সাহায্য নেওয়া দরকার? সব প্রশ্নের উত্তর নিয়ে এই লেখা।শপিং মলের ঠিক মাঝখানে হঠাৎ তোমার ছোট ভাই বা বোন মেঝেতে শুয়ে হাত-পা ছুড়ে বিকট চিৎকার শুরু করল। আশপাশের সবাই হাঁ হয়ে তাকিয়ে আছে। ওর কাণ্ড দেখে তোমার রাগ বা বিরক্তি লাগছে। অথচ তোমার ছোট ভাই বা বোনটা হয়তো শুধু একটা আইসক্রিমের জন্যই এমনটা করছে।
কিন্তু মনে হচ্ছে যেন পৃথিবীর সবচেয়ে খারাপ ঘটনাটা এইমাত্র ওর সঙ্গে ঘটে গেছে!এমন পরিস্থিতিতে মা-বাবারও অস্বস্তি হয়। বিশেষ করে অন্য মানুষের সামনে এমন হলে বিব্রত লাগতে পারে। তাঁরা ভাবতে পারেন, তাঁরা কি ঠিকভাবে সন্তানকে বড় করছেন? কখনো রাগ হয়, কখনো ক্লান্ত লাগে। অনেক সময় মনে হয়, আর পারছি না!তখন অনেক মা-বাবা বই পড়েন, সামাজিক যোগাযোগমাধ্যমে পরামর্শ খোঁজেন, বন্ধুদের সঙ্গে কথা বলেন। কেউ কেউ চিকিৎসকের সাহায্যও নেন।
সবার মনে একই প্রশ্ন, ‘বাচ্চার এই আচরণ বন্ধ করব কীভাবে?’সাধারণ পরামর্শ হলো, এমন পরিস্থিতিতে নিজে শান্ত থাকতে হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।