advertisement
advertisement

রাজ–তুষির প্রথম সিনেমার স্মৃতি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
রাজ–তুষির প্রথম সিনেমার স্মৃতি

আইসক্রিম ছবিতে রাজ, নাজিফা তুষি ও উদয়

advertisement

শরীফুল রাজ, নাজিফা তুষি ও কুমার উদয়ের চলচ্চিত্রে অভিষেক হয়েছিল আইসক্রিম দিয়ে। রেদওয়ান রনি পরিচালিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ২০১৬ সালের ২৯ এপ্রিল। এক দশক পর তাঁদের শুরুর সেই সিনেমা মুক্তি পেয়েছে চরকিতে। গতকাল সোমবার রাত ১২টা থেকে প্ল্যাটফর্মটিতে দেখা যাচ্ছে আইসক্রিম।১৬ অক্টোবর চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে সিনেমাটির থিমেটিক পোস্টার প্রকাশ করা হয়।

ওই দিন রোববার মুক্তির তারিখ জানিয়ে লেখা হয়, ‘তাপমাত্রা বাড়ছে, আর অপেক্ষার বরফ গলছে! আর মাত্র দুদিন পর জানা যাবে, কে গলবে আর কে জমে যাবে! ২০ অক্টোবর আসছে রেদওয়ান রনি পরিচালিত চরকি এক্সক্লুসিভ ফিল্ম আইসক্রিম।’ ঘোষণার পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা শুরু হয়। রেদওয়ান রনি পোস্টারটি শেয়ার করলে মন্তব্যে উঠে আসে সিনেমাটি দেখার আগ্রহের পাশাপাশি পুরোনো স্মৃতিও।

একজন লিখেছেন, ‘অপেক্ষায় আছি সিনেমাটি দেখার জন্য।’ আরেকজনের মন্তব্য, ‘এটা ছিল আমার জন্য প্রথম বাংলা সিনেমা, যেটা আমি প্রেক্ষাগৃহে গিয়ে দেখেছিলাম।’‘আইসক্রিম’ ছবিতে উদয়, রাজ, তুষিদর্শকের স্মৃতির সঙ্গে মিলে গেছে সিনেমার পরিচালক ও তিন অভিনয়শিল্পীর অনুভূতিও।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর