advertisement
advertisement

পদ দেওয়ার কথা বলে টাকা ও খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ণ
পদ দেওয়ার কথা বলে টাকা ও খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অভিযুক্ত বিএনপি নেতা রমিজ উদ্দিন লন্ডনী

advertisement

কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে দলীয় পদ দেওয়ার কথা বলে টাকা ও খাসি নেওয়ার অভিযোগ উঠেছে।

এ-সংক্রান্ত একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।এ ঘটনায় গতকাল সোমবার কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেমের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার ভাওরখোলা ইউনিয়ন বিএনপির সদস্য মোসলেম মোল্লা।লিখিত অভিযোগে মোসলেম মোল্লা উল্লেখ করেন, ভাওরখোলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক পদ পাইয়ে দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে এক লাখ টাকা নেন রমিজ উদ্দিন লন্ডনী। এ ছাড়া তিনটি খাসি উপহার হিসেবে নিয়েছিলেন।

কিন্তু বিদেশ চলে যাওয়ার কথা থাকায় মোসলেম কমিটিতে পদ না চেয়ে টাকা ফেরত চান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর