প্রাণ অ্যাগ্রো লিমিটেডের নাটোরের কারখানার ছাদে সারি সারি সৌরপ্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে
২০০ কোটি টাকা বিনিয়োগে বর্তমানে খালি ছাদে ৪৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে গ্রুপটি।এই খাতে মোট ২ হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা।একসময় কারখানার যে ছাদ খালি পড়ে থাকত সেটিই এখন বিদ্যুৎ উৎপাদনের জায়গা। ছাদজুড়ে সারি সারি সৌর প্যানেল বসানো। দিনের আলোয় এসব প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়েই চলে কারখানাটির মেশিন তথা যন্ত্রপাতি।১১ অক্টোবর নাটোরের প্রাণ অ্যাগ্রো লিমিটেডে গিয়ে এমন চিত্রই দেখা গেছে।
অধিকাংশ কারখানা ভবনের পাকা ছাদ ও টিনের শেডে বসানো রয়েছে সৌর প্যানেল। এই কারখানায় নুডলস, সস, শর্ষের তেল, মসলাসহ বিভিন্ন ধরনের খাদ্যপণ্য উৎপাদন করা হয়, যা স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি বিদেশেও রপ্তানি হয়।শুধু নাটোরের ওই কারখানায় নয়, বিভিন্ন জায়গায় প্রাণ-আরএফএল গ্রুপের ২৫টি কারখানার ১১০টি স্থাপনার ৩৫ লাখ বর্গফুট ছাদে সৌর প্যানেল বসিয়ে এখন বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।
সব মিলিয়ে ২০০ কোটি টাকা বিনিয়োগ করে বর্তমানে ৪৩ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।প্রাণ-আরএফএল গ্রুপ জানায়, বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা মোকাবিলায় ও উৎপাদন খরচ কমাতে তারা এ উদ্যোগ নিয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।