সাহারা রে
বছরের শুরুতেই মা হয়েছিলেন। মেয়ের নাম রেখেছিলেন স্নো। সামাজিক যোগাযোগমাধ্যমে সবশেষ পোস্টটিও ছিল মেয়েকে ঘিরে। লিখেছিলেন, ‘আমার পুরো হৃদয়জুড়ে ছোট্ট স্নো।’ সেই পোস্টের তিন মাসের মাথায় মারা গেলেন অস্ট্রেলীয় মডেল, ফ্যাশন ডিজাইনার ও ইনফ্লুয়েন্সার সাহারা রে। তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৪ বছর। ২০১৬ সালে কানাডীয় পপতারকা জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আলোচনায় এসেছিলেন তিনি।
গত রোববার (১৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে মারা যান সাহারা। গতকাল সোমবার তাঁর মৃত্যুর খবর প্রকাশ করে মার্কিন বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম টিএমজেড। পরিবার সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, মৃত্যুর সময় হাসপাতালে সাহারার পাশে ছিলেন স্বজনেরা। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘শেষ মুহূর্তে পরিবারের সবাই তাঁর পাশে ছিলেন।
সবাই তাঁকে খুব ভালোবাসতেন।’ মৃত্যুর কারণ নিয়ে যা জানা গেছেসাহারার মৃত্যু নিয়ে প্রথমে বিস্তারিত কিছু জানায়নি পরিবার।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।