রাজধানীর দয়াগঞ্জের ঘুন্টিঘর এলাকার মাদক স্পট থেকে আটকের পর এক ব্যক্তিকে পুলিশ ভ্যানে রাখা হয়েছে। ২০ অক্টোবর ২০২৬
রাজধানীর দয়াগঞ্জ রেলক্রসিং-সংলগ্ন ঘুন্টিঘর এলাকার মাদক স্পটে আজও অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ। এই স্পটেই গত শনিবার অস্ত্র উঁচিয়ে অভিযান চালিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
পরে তিনি প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন।আজ মঙ্গলবার সকালে সেখানে মাদকবিরোধী অভিযান চালানো হয় বলে গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানিয়েছেন।গেন্ডারিয়া থানা-পুলিশ সূত্রে জানা যায়, গতকালের যৌথ অভিযানের পরও স্পটটিতে প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবন চলছিল। খবর পেয়ে সকালে অভিযান চালায় পুলিশ। তিনজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। আটক ব্যক্তিরা সবাই মাদকসেবী।
তাদের কাছে গাঁজাসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে।সরেজমিনে দেখা যায়, পুলিশ অভিযান শুরু করলে সেখানে থাকা ব্যক্তিরা দৌড়ে পালানোর চেষ্টা করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।