advertisement
advertisement

দ্বিতীয় মেয়ের নাম জানালেন দীপিকা-রণবীর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ৮:০৭ অপরাহ্ণ
দ্বিতীয় মেয়ের নাম জানালেন দীপিকা-রণবীর

ইনস্টাগ্রামে এই ছবি দিয়ে মেয়ের নাম জানালেন দীপিকা-রণবীর

advertisement

বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং দশেরার শুভ দিনে তাঁদের দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করেছেন।বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং দশেরার শুভ দিনে তাঁদের দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করেছেন। মেয়ের নাম রেখেছেন দেবী পাড়ুকোন সিং।সামাজিক মাধ্যমে দুই মেয়েকে নিয়ে একটি পারিবারিক ছবি প্রকাশ করেছেন দীপিকা ও রণবীর। ছবিতে পরিবারের চারজনকেই দেখা যায় সোনালি রঙের ঐতিহ্যবাহী পোশাকে।

তাঁদের পোশাকগুলো করেছে ভারতীয় ফ্যাশন ব্র্যান্ড হাউস অব মাসাবা। ছবিতে বড় মেয়ে দুয়াকে দেখা যায় ছোট বোনের পাশে।সামাজিক মাধ্যমে দুই মেয়েকে নিয়ে একটি পারিবারিক ছবি প্রকাশ করেছেন দীপিকা ও রণবীরছবির ক্যাপশনে এই দম্পতি লিখেছেন, ‘ভালোবাসা ও প্রাচুর্যের… দেবী পাড়ুকোন সিং।’ তারকা দম্পতির এই পোস্টে ভালোবাসা জানিয়েছেন বলিউডের অনেকেই। গত ১৯ সেপ্টেম্বর দ্বিতীয় কন্যাসন্তানের মা-বাবা হন দীপিকা ও রণবীর।

সেদিন সামাজিক মাধ্যমে ছোট্ট একটি পায়ের ছাপের ছবি প্রকাশ করে তাঁরা সুখবরটি জানিয়েছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর