advertisement
advertisement

হাড়ের যত্নে সচেতন হোন আগে থেকেই


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
হাড়ের যত্নে সচেতন হোন আগে থেকেই

এ বছর আন্তর্জাতিক অস্টিওপোরোসিস ফাউন্ডেশন অস্টিওপোরোসিস প্রতিরোধে তিনটি মূল পরামর্শ দিয়েছে

advertisement

আজ ২০ অক্টোবর বিশ্ব অস্টিওপোরোসিস দিবস। এবারের প্রতিপাদ্য—জীবনব্যাপী হাড়ের স্বাস্থ্য রক্ষা। শৈশবে হাড় গঠন, যৌবনে তা ধরে রাখা এবং বার্ধক্যে হাড়ক্ষয় রোধ—জীবনের প্রতিটি পর্যায়েই সচেতনতা প্রয়োজন।অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয় একটি নীরব রোগ। এতে হাড় ধীরে ধীরে দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে। অনেক সময় হাড় ভাঙার আগে কোনো লক্ষণই বোঝা যায় না। মেনোপজের পর নারীদের এবং বয়স্ক পুরুষদের ঝুঁকি বেশি।

সামান্য আঘাতেই কবজি, মেরুদণ্ড বা ঊরুর হাড় ভেঙে যেতে পারে, যা দীর্ঘমেয়াদি ব্যথা ও শয্যাশায়ী হওয়ার অন্যতম কারণ।এ বছর আন্তর্জাতিক অস্টিওপোরোসিস ফাউন্ডেশন অস্টিওপোরোসিস প্রতিরোধে তিনটি মূল পরামর্শ দিয়েছে। প্রথমত, শক্ত হাড় গঠন করুন। এ জন্য অল্প বয়স থেকেই যথেষ্ট ক্যালসিয়াম ও প্রোটিনসমৃদ্ধ খাবার খান এবং নিয়মিত হাঁটাসহ ওজন বহনকারী ব্যায়াম করুন। দ্বিতীয়ত, হাড়কে সুরক্ষা দিন।

নিজের ঝুঁকি সম্পর্কে জানুন, প্রয়োজনে হাড়ের ঘনত্ব পরীক্ষা (ডেক্সা স্ক্যান) করান এবং পতন এড়িয়ে চলুন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর