ফুটবল খেলছে অন্তু দে
অভাব-অনটনে বেড়ে উঠেছেন অন্তু দে (১৮)। শৈশবে শখের বশে বাড়ির উঠানে ফুটবল খেলতেন তিনি। এরপর বিদ্যালয় হয়ে সুযোগ পান উপজেলা ও জেলা পর্যায়ের খেলায়। এখন জাতীয় পর্যায়ের নানা ফুটবল প্রতিযোগিতায় খেলোয়াড় হিসেবে ডাক পড়ে অন্তু দের। তাঁর স্বপ্ন, একদিন জাতীয় নারী ফুটবল দলে স্থান পাবেন।অন্তু দের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা গ্রামে। তাঁর বাবার নাম রতন দে।
ছালেহ নূর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণিতে পড়ছেন অন্তু দে।গ্রামের মেঠো পথ পেরিয়ে গাছপালার ভেতরে অন্তু দের বাড়ি। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, টিন ও মাটির তৈরি ছোট ঘরটির বিভিন্ন অংশ ভেঙে গেছে। খসে পড়ছে দেয়ালের মাটি। ঘরের কয়েকটি অংশে বেড়া ঝুলে আছে। বৃষ্টি হলেই চাল চুইয়ে ঘরের ভেতরে পানি পড়ে বলে জানালেন পরিবারের সদস্যরা।ঘরের একটি কক্ষে গিয়ে দেখা যায়, জরাজীর্ণ ঘরের ভেতরে ক্রেস্ট ও জার্সির স্তূপ। সযত্নে এসব রাখা হয়েছে।
এর সবগুলোই ফুটবল খেলে অর্জন করেছেন বলে জানালেন অন্তু।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।