advertisement
advertisement

কুকুরের ডাকাডাকি শুনে ঘর থেকে বের হন ছাত্রদল নেতার ভাই, ফাঁকা গুলি ছুড়ে অপহরণ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ণ
কুকুরের ডাকাডাকি শুনে ঘর থেকে বের হন ছাত্রদল নেতার ভাই, ফাঁকা গুলি ছুড়ে অপহরণ

মো. রফিক

advertisement

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় ফাঁকা গুলি ছুড়ে অস্ত্রের মুখে মো. রফিক (৩৭) নামের এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চৌকিদারপাড়ায় এ ঘটনা ঘটে।অপহৃত রফিক একই এলাকার বাসিন্দা মমতাজ আহমদের ছেলে। তিনি বাহারছড়া উত্তর শাখা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ কায়সারের বড় ভাই।

আজ বুধবার সকাল সাড়ে আটটা পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি।অপহৃতের পরিবার ও স্থানীয় লোকজন জানান, গতকাল রাতে বাইন্যাপাড়ার এলজিইডি সড়কের পূর্ব পাশে পাহাড়ের পাদদেশে নিজ বাড়িতে ছিলেন রফিক। এ সময় বাড়ির বাইরে কুকুরের ডাকাডাকি ও চিৎকার শুনে তিনি বের হন। তখন আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন অস্ত্রধারী তাঁকে ঘিরে ধরে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায়। প্রতিবেশীরা এগিয়ে এলে অস্ত্রধারী দলের সদস্যরা দুটি ফাঁকা গুলি ছোড়ে।

এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য হুমায়ুন কাদের বলেন, রাত আটটার দিকে নিজ বাড়ি থেকে মো. রফিককে পাহাড়ে থাকা অস্ত্রধারীরা অপহরণ করে নিয়ে গেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর