advertisement
advertisement

রিয়াজুল, তুমি করিয়াছ ভুল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
রিয়াজুল, তুমি করিয়াছ ভুল

advertisement

সোনিয়া কড়া গলায় জিজ্ঞেস করল, ‘রিয়াজুল, এইটা কী করছ তুমি?’আমি মাথা চুলকালাম। সারা দিন অনেক কিছুই করেছি। এর বেশির ভাগই সোনিয়ার পছন্দ নয়, জানি, তবু করে ফেলেছি। আজ সকালে যেমন পচা মাছ কিনে এনে সোনিয়াকে রাগিয়ে দিয়েছি। মাছ দেখেশুনেই কিনেছি, বাজারের অ্যাকুয়ারিয়ামে রাখা টাটকা রুই মাছ কিনে, কেটেকুটে বাসায় এনেছি। কিন্তু আনার পর দেখা গেল পচা। জ্যান্ত মাছ কীভাবে পচা হলো, বুঝতে পারছি না।

সম্ভবত মাছওয়ালা শেষ সময়ে ভালো মাছ বদলে পচা মাছ গছিয়ে দিয়েছে। কিন্তু এখন এই ষড়যন্ত্রতত্ত্বের কথা বলে কোনো লাভ নেই। সোনিয়া বলেছে, এই মাছ আমাকে রান্না করতে হবে, ফেলে দেওয়া যাবে না। এখন আমি ইউটিউবে পচা মাছ কীভাবে রান্না করা যায়, তার রেসিপি দেখছি।আগে ইলিশ রান্না করলে অনেক দূর ঘ্রাণ ছড়িয়ে পড়ত, আমার পচা রুই মাছের ক্ষেত্রেও প্রায় একই ঘটনা ঘটল। মাছের গন্ধ পাশের বাসার আন্টিকে টেনে আনল।

তিনি হুড়মুড় করে সোনিয়াকে বললেন, ‘এত দুর্গন্ধ কিসের?

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর