দুর্ঘটনার শিকার বাসটি। মঙ্গলবার নাটোরের বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে
নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার ঘটনায় বাস ও ট্রাকের অজ্ঞাতপরিচয় চালকদের আসামি করে থানায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বড়াইগ্রাম থানায় মামলাটি করেন বনপাড়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আকবর হোসেন।এর আগে গতকাল ভোরে বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত ও ৩২ জন আহত হন।
নিহত ব্যক্তিদের মধ্যে ট্রাকের চালক আবুল কালাম আজাদ (৩২) ও বাসের সুপারভাইজার সোহেল রানা (৩৬) আছেন। দুর্ঘটনার সময় সোহেল রানা বাসটি চালাচ্ছিলেন।কেউ যাচ্ছিলেন ছুটিতে, কেউ ব্যবসার কাজে, ফেরা হলো না তাঁদেরবনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, গতকাল ভোরে বরগুনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী আরপি স্পেশাল পরিবহনের বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। পরে রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি করে।
মামলায় দুই পরিবহনের অজ্ঞাতপরিচয় চালকদের আসামি করা হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।