advertisement
advertisement

রোনালদোর পেনাল্টি মিস, বাড়ল মেসির সঙ্গে ব্যবধান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ণ
রোনালদোর পেনাল্টি মিস, বাড়ল মেসির সঙ্গে ব্যবধান

মেসি ও রোনালদো

advertisement

পর্তুগাল দলে ৩০ দিন নিষিদ্ধ এবং ৩৫ হাজার টাকা জরিমানার শাস্তি পাওয়ার পর এটাই ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর প্রথম ম্যাচ। জাতীয় দল কী মিস করছে, সেটা পারফরম্যান্স দিয়েই তাঁর দেখিয়ে দেওয়ার সুযোগ ছিল। কিন্তু রোনালদো যেটা দেখিয়েছেন, তাতে হতাশ হতে পারেন তাঁর সমর্থকেরাই।প্রথমার্ধে যোগ করা সময়ে পেনাল্টি মিস করেন। সেটা হতেই পারে, তবে পোস্টের বাইরে মেরে মিসটা যেভাবে করেছেন, সেটা ঠিক রোনালদো–সুলভ নয়।

দ্বিতীয়ার্ধের তিন মিনিটে তো বিস্ময় জাগল আরও। সাদিও মানের হেড থেকে বল পেয়ে যান রোনালদো। তখন তাঁর সামনে শুধু ফাঁকা জাল। ওখান থেকে রোনালদোর মানের কেউ ক্রসবারের ওপর দিয়ে বল মারবেন, সেটা স্রেফ অবিশ্বাস্য!তবে গতকাল রাতে নিওনের বিপক্ষে সৌদি প্রো লিগের এ ম্যাচে হার নিয়ে ফিরতে হয়নি ৪১ বছর বয়সী রোনালদোকে।

৬১ মিনিটে জোয়াও ফেলিক্সের গোলে জিতেছে (১–০) তাঁর দল আল নাসর।পেনাল্টি মিসে মেসির সঙ্গে রোনালদোর ব্যবধান আরেকটু বাড়ল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর