advertisement
advertisement

বদলি নেমে অভিষেকে ৫ উইকেট রাকিবের; খুলনা, রাজশাহী ও সিলেটের জয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
বদলি নেমে অভিষেকে ৫ উইকেট রাকিবের; খুলনা, রাজশাহী ও সিলেটের জয়

৫ উইকেট পেয়েছেন রাকিব হাওলাদার

advertisement

তৃতীয় রাউন্ডে জিতেছে খুলনা, রাজশাহী ও সিলেট বিভাগ। খুলনার হয়ে ৫ উইকেট পেয়েছেন কনকাশন বদলি হিসেবে নামা বাঁহাতি স্পিনার রাকিব হাওলাদার। ৫ উইকেট পেয়েছেন রাজশাহীর পেসার শফিকুল ইসলাম এবং সিলেটের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদও।বদলি নামা সেই রাকিবই খুলনার জয়ের নায়কগতকাল সামিউন বাসীরের কনকাশন হওয়ার পর ‘লাইক টু লাইক’ বদলি হিসেবে নামেন আরেক বাঁহাতি স্পিনার রাকিব হাওলাদার।

গতকালই ৪ উইকেট নিয়ে রান তাড়া করতে নামা চট্টগ্রামকে ১৭৪/৫ বানিয়ে দিয়েছিলেন ১৭ বছর বয়সী এই কিশোর।

আজ আরেকটি উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকেই ৫ উইকেট পেয়ে গেছেন রাকিব, খুলনাকে এনে দিয়েছেন ১০ রানের দারুণ এক জয়ও।রাকিবের আগে ২০২৪ সালে বাংলাদেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বশেষ বোলার হিসেবে অভিষেকে ৫ উইকেট নিয়েছিলেন ঢাকা মহানগরের অফ স্পিনার আশরাফুল ইসলাম।সিলেটে ২৭৫ রানের লক্ষ্য ছুঁতে নামা চট্টগ্রামকে আজ বেশি ভুগিয়েছেন মেহেদী হাসান রানা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর