advertisement
advertisement

খোলামেলা পোশাকে স্বচ্ছন্দ নই: রাশমিকা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ
খোলামেলা পোশাকে স্বচ্ছন্দ নই: রাশমিকা

রাশমিকা মান্দানা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

advertisement

দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা মনে করেন, অভিনয়ের প্রয়োজনে সবকিছুতেই রাজি হতে হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই। চরিত্রের প্রয়োজনে বিকিনি বা খোলামেলা পোশাক পরার প্রসঙ্গ এলেও নিজের স্বাচ্ছন্দ্য ও ব্যক্তিগত সীমারেখাকে গুরুত্ব দেন তিনি। তবে নিজের আপত্তির কথা নির্মাতাদের জানানো যে সব সময় সহজ নয়, সেটিও স্বীকার করেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে প্রেমিক নয়, স্বামী বিজয় দেবরকোন্ডার সঙ্গে অতিথি হয়ে হাজির হন রাশমিকা। সেখানে নারী চরিত্রের উপস্থাপন, পর্দায় শরীর প্রদর্শন এবং অভিনয়শিল্পীদের নিজেদের অপছন্দের কথা জানানোর স্বাধীনতা নিয়ে কথা বলেন তাঁরা।

আলোচনার কেন্দ্রে ছিল রাম চরণের ‘পেদ্দি’ ছবিতে জাহ্নবী কাপুরের চরিত্র ঘিরে তৈরি হওয়া বিতর্ক।‘না’ বলার স্বাধীনতা থাকা জরুরি, বললেন বিজয় আলোচনায় রাশমিকা জানান, কোনো কোনো চরিত্রের প্রয়োজনে বিকিনি পরার মতো পোশাক লাগতে পারে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর