advertisement
advertisement

খাগড়াছড়িতে অবরোধে অস্ত্র হাতে মহড়ার ভিডিও, যা বলছে পুলিশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ
খাগড়াছড়িতে অবরোধে অস্ত্র হাতে মহড়ার ভিডিও, যা বলছে পুলিশ

বন্দুক হাতে এক তরুণ

advertisement

পার্বত্য জেলা খাগড়াছড়িতে ‘ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ’ নামের একটি সংগঠনের অবরোধের সময় সড়কে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মোটরসাইকেলে করে এক পাহাড়ি তরুণ বন্দুক নিয়ে সড়কে মহড়া দিচ্ছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, অস্ত্র নিয়ে মহড়া দেওয়া এবং সড়কের যে অংশ আগুন দেওয়া হয়েছে সেটি চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের গুইমারা জোড়া ব্রিজ এলাকা।

রাঙামাটির সাজেকে সড়ক অবরোধ কর্মসূচিতে হামলা, লাঠিপেটা ও ঘরবাড়ি-দোকানপাট ভাঙচুর হয়েছে অভিযোগ তুলে এর প্রতিবাদে এবং সাজেকবাসীর দাবির প্রতি সংহতি জানিয়ে ‘ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ’-এর ব্যানারে আজ শনিবার রাঙামাটি ও খাগড়াছড়িতে অর্ধ দিবস অবরোধ ডাকা হয়।

অবরোধ কর্মসূচির বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে গত বৃহস্পতিবার বিকেলে জানান ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক নির্মল চাকমা।ছড়িয়ে পড়া ১ মিনিট ২৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে কাঠ-বাঁশ দিয়ে আগুন জ্বালানো হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর