advertisement
advertisement

সেঞ্চুরির পর ডাবল সেঞ্চুরির হাতছানি নাঈম–মাহফিজুলের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ৫:২৮ অপরাহ্ণ
সেঞ্চুরির পর ডাবল সেঞ্চুরির হাতছানি নাঈম–মাহফিজুলের

সেঞ্চুরির পর মোহাম্মদ নাঈম

advertisement

চার ম্যাচের মধ্যে বৃষ্টির কারণে একটি ম্যাচে প্রথম দিনে টসই হয়নি। বাকি তিন ম্যাচের দুটিতে দেখা গেছে সেঞ্চুরি। আরেক ম্যাচে সেঞ্চুরি না এলেও রংপুর পেয়েছে ভালো সংগ্রহ।জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের প্রথম দিনেই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন মোহাম্মদ নাঈম ও মাহফিজুল ইসলাম। দুজনই পেয়েছেন সেঞ্চুরি। দিন শেষে নাঈম অপরাজিত ১৭১ রানে, মাহফিজুল ১৫৬ রানে।

দুজনের সামনেই এখন ডাবল সেঞ্চুরির হাতছানি।নাঈমের সেঞ্চুরিতে ঢাকার ২৯৩রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকার। ৮৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল দলটি। তবে এরপর আর কোনো উইকেট হারাতে হয়নি তাদের। মোহাম্মদ নাঈমের দুর্দান্ত সেঞ্চুরিতে রাজশাহীর বিপক্ষে প্রথম দিন শেষে ঢাকার সংগ্রহ ৩ উইকেটে ২৯৩ রান।৮৮ বলে ফিফটি, ১৪৩ বলে সেঞ্চুরি এবং ২১৬ বলে দেড় শ রান পূর্ণ করেন নাঈম।

প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তাঁর সপ্তম সেঞ্চুরি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর