চট্টগ্রামের পটিয়ায় বাবার বাড়ি থেকে নাশতা কম পাঠানোর অভিযোগ তুলে এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে শাশুড়ি ও দুই ননদের বিরুদ্ধে। এ ঘটনার ৯ দিন পর চিকিৎসাধীন অবস্থায় অন্তঃসত্ত্বা ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত ওই গৃহবধূর নাম সিফাতুন নুর (২২)। তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
তিনি চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার বাসিন্দা মো. নুরের মেয়ে। প্রায় পাঁচ মাস আগে পারিবারিকভাবে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মো. তারেকের (২৬) সঙ্গে তাঁর বিয়ে হয়। তারেক দুবাইপ্রবাসী।সিফাতুন নুরের পরিবারের সূত্রে জানা গেছে, ১২ অক্টোবর সিফাতুনের মা জাহিনুর আক্তার মেয়েকে দেখতে গিয়েছিলেন। চট্টগ্রামে আশ্বিন মাসে মেয়ের শ্বশুরবাড়িতে বিভিন্ন নাশতা পাঠানোর প্রচলন রয়েছে। জাহিনুরও সঙ্গে বিভিন্ন পিঠা ও ফল নিয়ে গিয়েছিলেন।
তবে সিফাতুনের শাশুড়ি অভিযোগ করেন—যে নাশতা আনা হয়েছে, তা কম।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।