প্রথম আলো চর আলোর পাঠশালার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মোঃ সাকিবুল হাসান পুলিশ কর্মকর্তা হয়ে দেশ ও মানুষের সেবা করতে চায়।
স্বপ্ন দেখতে বয়স লাগে না, প্রয়োজন শুধু একটি সুন্দর মন আর স্বপ্ন পূরণের অদম্য ইচ্ছাশক্তি। ছোট্ট বয়সেই এমনই এক মহৎ স্বপ্ন বুকে ধারণ করেছে প্রথম আলো চর আলোর পাঠশালার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মোঃ সাকিবুল হাসান। বড় হয়ে সে একজন সৎ, আদর্শ ও মানবিক পুলিশ কর্মকর্তা হতে চায়।
দেশের আইনশৃঙ্খলা রক্ষা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে দেশ ও জনগণের সেবা করার প্রবল ইচ্ছা রয়েছে তার।সাকিবুল হাসানের বিশ্বাস পুলিশ শুধু একটি পেশা নয়; এটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার মহান দায়িত্ব। তাই ছোটবেলা থেকেই সে নিজেকে একজন সৎ, সাহসী ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে চায়।
কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও ভালোভাবে পড়াশোনা করলে একদিন তার এই স্বপ্ন পূরণ হবে বলে তার দৃঢ় বিশ্বাস।একটি সুন্দর স্বপ্নই পারে একজন মানুষকে আলোর পথে এগিয়ে নিতে সাকিবুল হাসানের এই ভাবনা সমাজে এক ইতিবাচক বার্তা ছড়াচ্ছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।