দেশের প্রকট বেকার সমস্যা নিরসন এবং বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তরুণদের চাকরিপ্রার্থী না বানিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার অংশ হিসেবে আজ বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) শুরু হচ্ছে ‘উদ্যোগ’ কর্মসূচির আনুষ্ঠানিক আবেদনপ্রক্রিয়া।
উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করে তাঁদের হাতে ব্যবসার পুঁজি তুলে দিতেই কেন্দ্রীয় ব্যাংকের এই নতুন পদক্ষেপ।কর্মসূচির প্রাথমিক পর্যায়ে দেশের আট বিভাগের আট জেলা মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনার ৬৪টি উপজেলায় এ কার্যক্রম পরিচালিত হবে।৫১তম বিসিএস সাধারণ না বিশেষ, কোনটি আগে আসছেকর্মসূচির আওতায় নির্বাচিত প্রার্থীরা তাঁদের নতুন বা বিদ্যমান ব্যবসা পরিচালনার জন্য মোট ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন।
এই অর্থায়নের সবচেয়ে বড় আকর্ষণ হলো এতে ঋণের পাশাপাশি বিনা মূল্যে অনুদানের সুযোগ রাখা হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।