এআই
এআইয়ের নেতিবাচক প্রভাবের কারণে বদলে যাচ্ছে সফটওয়্যার প্রকৌশলীদের চাকরির বাজারও। যুক্তরাষ্ট্রে সফটওয়্যার প্রকৌশলীদের চাকরির অনিশ্চয়তা দেখা দেওয়ায় শিক্ষার্থীদের সেমিকন্ডাক্টর বা চিপ–শিল্পের উপযোগী করে গড়ে তুলতে নতুন শিক্ষাক্রম ও প্রশিক্ষণ কর্মসূচি চালু করছে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে চিপ উৎপাদনের জন্য একের পর এক নতুন কারখানা তৈরি হলেও প্রয়োজনীয় দক্ষ প্রকৌশলী ও কারিগরি কর্মীর ঘাটতি দেখা দিয়েছে। আর তাই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের চিপ–শিল্পে নতুন ক্যারিয়ার গড়ার সুযোগ দিতে এ উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়গুলো।অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির প্রেসিডেন্ট মাইকেল ক্রো বলেন, ‘বিশ্বজুড়ে ইন্টেলের জন্য সবচেয়ে বেশি বিশ্ববিদ্যালয় স্নাতক তৈরি করি আমরা।
এখন টিএসএমসির জন্যও একই অবস্থানে যেতে চাই।’ তবে দক্ষ কর্মী নিয়োগ ও ধরে রাখার ক্ষেত্রে বেতন একটি গুরুত্বপূর্ণ বিষয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।