advertisement
advertisement

বলিভিয়ার জঙ্গলে নতুন প্রজাতির বন্য বিড়াল, জীবিত সদস্য একটিই


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ণ
বলিভিয়ার জঙ্গলে নতুন প্রজাতির বন্য বিড়াল, জীবিত সদস্য একটিই

বলিভিয়ার জঙ্গলে পাওয়া সেই বিড়ালটি

advertisement

লাতিন আমেরিকার দেশ বলিভিয়ার জঙ্গলে একটি বাচ্চা বিড়াল খুঁজে পেয়েছিলেন স্থানীয় এক বাসিন্দা। শরীরে ছোপ ছোপ দাগ। আকৃতি পোষা বিড়ালের মতোই। ওই ব্যক্তি ভেবেছিলেন, এটি হয়তো পোষা বিড়াল। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারেন, এটির আচরণ বাসাবাড়ির সাধারণ বিড়ালের মতো নয়। পরে সেটির স্থান হয় প্রাণীদের একটি আশ্রয়কেন্দ্রে। ওই আশ্রয়কেন্দ্রে স্বেচ্ছাসেবক হিসেবে ছিলেন বলিভিয়ার বিজ্ঞানী নোগালেস-আসারুনস। তাঁর চোখে পড়ে বিড়ালটি।

বুঝতে পারেন, এটি একটি বন্য বিড়াল। শুরু করেন সেটি নিয়ে পরীক্ষা। যোগ দেন অন্য গবেষকেরাও। শেষ পর্যন্ত দেখা যায়, এটি নতুন এক প্রজাতির বন্য বিড়াল। আর আশ্রয়কেন্দ্রে ওই বিড়ালের বাইরে এ প্রজাতির অন্য কোনো বিড়াল কখনো দেখা যায়নি।বিড়ালটি নিয়ে গবেষণা গত বৃহস্পতিবার বিজ্ঞানবিষয়ক সাময়িকী কারেন্ট বায়োলজিতে প্রকাশিত হয়েছে। বিজ্ঞানী নোগালেস এই গবেষণাপত্রের একজন সহলেখক।

গবেষণাপত্রে বন্য বিড়ালের নতুন প্রজাতিটির বৈজ্ঞানিক নাম উল্লেখ করা হয়েছে লেপার্ডাস টিলকায়ো।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর