বার্সেলোনার জার্সিতে লামিনে ইয়ামাল
ব্যালন ডি’অর অনুষ্ঠানের এখনো এক মাসের বেশি বাকি। কিন্তু এ নিয়ে রোমাঞ্চটা যেন এবার একটু আগেভাগেই টের পাওয়া যাচ্ছে। ব্যালন ডি’অর পাওয়ার দৌড়ে থাকা ফুটবলাররাই তা একরকম উসকে দিচ্ছেন। কেউ বলছেন আমিই প্রাপ্য, কেউ আবার সরাসরি তা না বললেও গত মৌসুমে তাঁর গোলের সংখ্যা দেখতে বলছেন।স্পেন তারকা লামিনে ইয়ামালও মনে করেন, ব্যালন ডি’অরটা প্রাপ্য তাঁর।
এক সাক্ষাৎকারে বলা তাঁর কথায় অনেকে তো খুঁজে পাচ্ছেন ইংল্যান্ড তারকা হ্যারি কেইনের জন্য খোঁচাও।
ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখের তারকা কেইনের কাছে জানতে চাওয়া হয়েছিল, ব্যালন ডি’অর পাওয়ার ব্যাপারে আপনার ভাবনা কী?গত মৌসুমে বায়ার্ন ও ইংল্যান্ডের হয়ে নিজের গোলসংখ্যা মনে করিয়ে তিনি বলেছিলেন, ‘ব্যালন ডি’অর তো আর আমার হাতে নেই, এটা সম্পূর্ণ নির্ভর করে ভোটদাতাদের ওপর...৭৩ গোলই সব বলে দিচ্ছে।’এদিকে সাবেক ফুটবলার হোর্হে ভালদানোকে দেওয়া সাক্ষাৎকারে ১৯ বছর বয়সী ইয়ামাল বলেছেন, ‘আমি মনে করি, ব্যালন ডি’অর বিশ্বের সেরা খেলোয়াড়ের পাওয়া উচিত, এমন কারও নয় যে ৮০ গোল করেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।