বিএনপির জাতীয় স্থায়ী কমিটি ও দলের মনোনয়ন বোর্ডের সভা। আজ শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমিনের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই এবং ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি। তবে এখনই তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হচ্ছে না।
কয়েক দিন পর দলীয়ভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হবে।আজ শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটি ও দলের মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে জানা গেছে। সভায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন।ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফয়সল আমিনসহ তিনজন দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
অন্য দুজন হলেন জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ্ মাসুদ ও সুলতানুল ফেরদৌস চৌধুরী (নম্র)।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।