advertisement
advertisement

রাতে স্বামীর সঙ্গে ঝগড়ার কথা জানিয়েছিলেন মাকে, সকালে খাটের নিচে মিলল লাশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:১৩ পূর্বাহ্ণ
রাতে স্বামীর সঙ্গে ঝগড়ার কথা জানিয়েছিলেন মাকে, সকালে খাটের নিচে মিলল লাশ

মরদেহ

advertisement

রাজধানীর কদমতলীতে একটি বাসা থেকে ইয়ানূর বেগম (২৫) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তালাবদ্ধ কক্ষের খাটের নিচ থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই ইয়ানূরের স্বামী জুয়েল পলাতক।নিহত ইয়ানূর পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোয়াবাড়িয়া গ্রামের হানিফ হাওলাদারের মেয়ে।

তিনি কদমতলীর ৬১ নম্বর ওয়ার্ডের একটি পাঁচতলা ভবনের ফ্ল্যাটে সাবলেট হিসেবে স্বামীর সঙ্গে থাকতেন।পরিবারের বরাত দিয়ে কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) কামরুন নাহার জানান, প্রায় তিন মাস আগে নিজেদের পছন্দে পালিয়ে বিয়ে করেন জুয়েল ও ইয়ানূর। জুয়েল পেশায় বাসের সুপারভাইজার। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। বৃহস্পতিবার রাতেও দুজনের মধ্যে ঝগড়া হয়।

বিষয়টি রাতেই মুঠোফোনে নিজের মাকে জানিয়েছিলেন ইয়ানূর।শুক্রবার সকালে ইয়ানূরকে একাধিকবার ফোন দিয়েও না পেয়ে তাঁর বাসায় যান ছোট ভাই ইমাম হোসেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর