advertisement
advertisement

রোনালদোকে নিয়েই পর্তুগালের নেশনস লিগের দল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ণ
রোনালদোকে নিয়েই পর্তুগালের নেশনস লিগের দল

পর্তুগাল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো

advertisement

শেষের কবিতা নাকি আরও এক নতুন অধ্যায়ের সূচনা?২০২৬ বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের পর গুঞ্জনটা বাতাসে ভেসেছিল জোরেশোরে। বয়সের বয়ামে তখন জমা পড়েছে ৪১টি বসন্ত। তিনি নিজেও বলেছিলেন, এটাই হয়তো বিশ্বকাপে আমার শেষ ম্যাচ। গত মাসেই ‘ভোগ’ সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিস্টিয়ানো রোনালদো কথা বলেছেন আরও সরাসরি, ‘হয়তো ফুটবলে এটাই আমার শেষ বছর।’তাহলে কি আর পর্তুগালের সেই পরিচিত সাত নম্বর জার্সি গায়ে তাঁকে দেখা যাবে না?

উয়েফা নেশনস লিগের দল ঘোষণার আগে এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছিল লিসবনের অলিগলিতে।সব জল্পনা আর গুঞ্জনে জল ঢেলে দিলেন নতুন কোচ জর্জ জেসুস। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে রেখেই প্রথমবারের মতো দল ঘোষণা করেছেন জেসুস। তার মানে আন্তর্জাতিক ফুটবলকে এখনই ‘আলবিদা’ বলছেন না রোনালদো। নতুন কোচের কাছে তাঁর ভূমিকা কী? প্রশ্নটা উঠছিলই। জেসুসের উত্তর সহজ, ‘ডাকা হয়েছে যাঁদের, সবাই আমার পরিকল্পনার অংশ।

সবার ওপরই আমার সমান অধিকার।’সৌদি আরবের আল নাসরে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে এই দুজনের।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর