বিসিএস পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত শিক্ষার্থীরা
পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে জনবল বাড়াতে একটি বিশেষ বিসিএস নেওয়া হতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন চিন্তাভাবনা ছড়িয়ে পড়ার পর চাকরিপ্রার্থীদের মনে নতুন কৌতূহল ও সংশয় তৈরি হয়েছে। আলোচনা চলছে, এই পরীক্ষার মাধ্যমে প্রায় ৪০০ থেকে ৫০০ জন এএসপি নিয়োগ দেওয়া হতে পারে। তবে সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, ৫২তম বিসিএস বিশেষ করার বিষয়ে কমিশনের মধ্যে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি।
সরকার থেকেও কোনো আনুষ্ঠানিক প্রস্তাব এখনো কমিশনে আসেনি।এএসপি নিয়োগের গুঞ্জন ও সাধারণ বিসিএসের ভবিষ্যৎ নিয়ম অনুযায়ী, প্রতিবছর ক্যাডার পদগুলোর জন্য সাধারণ বিসিএসের অপেক্ষায় থাকেন দেশের লাখ লাখ চাকরিপ্রার্থী। এর আগে ৫২তম বিসিএস সাধারণ বিসিএস হিসেবে আসার কথা ছিল। এমনকি পিএসসির পূর্বঘোষণা অনুযায়ী চলতি ২০২৬ সালের নভেম্বর মাসের মধ্যে নতুন একটি সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতিও চলছিল।
কিন্তু চিকিৎসকদের জন্য ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তির পর এখন যদি আবারও এএসপি পদে বিশেষ বিসিএস আনা হয়, তবে সাধারণ বিসিএস আরও পিছিয়ে যেতে পারে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।