advertisement
advertisement

২৮ বছরে ৩১ হাজার মাইল হেঁটে মায়ের বাড়িতে ফিরলেন কার্ল বুশবি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
২৮ বছরে ৩১ হাজার মাইল হেঁটে মায়ের বাড়িতে ফিরলেন কার্ল বুশবি

advertisement

বাড়ি থেকে বেরিয়েছিলেন ১৯৯৮ সালে। লক্ষ্য ছিল হেঁটে পুরো পৃথিবী ঘুরে বেড়াবেন। সেই যাত্রা শেষ হলো ২৮ বছর পর। মায়ের বাড়ির দরজায় এসে দীর্ঘ যাত্রা শেষ করলেন কার্ল বুশবি। দীর্ঘ এই সময়ে পাড়ি দিয়েছেন প্রায় ৩১ হাজার মাইল। ঘুরেছেন চারটি মহাদেশ। অভিযাত্রী কার্ল বুশবির আগে পৃথিবীর ইতিহাসে এমন কাণ্ড কেউ করেননি।২০২৬ সালের ২ নভেম্বর, সোমবার ইংল্যান্ডের পূর্ব উপকূলের বন্দরনগরী হালে পৌঁছান ৫৬ বছর বয়সী কার্ল।

শহরের কেন্দ্রে তাঁকে স্বাগত জানাতে জড়ো হয়েছিলেন অনেক মানুষ। সেখান থেকে হেঁটে শেষ কয়েক মাইল পথ পাড়ি দিয়ে পৌঁছান মায়ের বাড়িতে। মা অ্যাঞ্জেলা বুশবি ছেলের ফেরার অপেক্ষায় বাড়ির উঠানে সাজিয়েছিলেন যুক্তরাজ্যের পতাকা আর ‘বাড়িতে স্বাগতম’ লেখা ব্যানার। দীর্ঘ ২৮ বছর পর ছেলেকে কাছে পেয়ে আবেগঘন এক মুহূর্ত তৈরি হয়।কার্লের বিশ্বভ্রমণ শুরু হয়েছিল ১৯৯৮ সালের নভেম্বরে, দক্ষিণ আমেরিকার দেশ চিলির পুন্তা আরেনাস শহর থেকে।

সেখান থেকে উত্তর দিকে হাঁটতে হাঁটতে পৌঁছান বেরিং প্রণালির কাছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর