৩১তম জলবায়ু সম্মেলন কপ৩১ উপলক্ষে সংবাদ সম্মেলন। তুরস্ক।
তিন দশকের জলবায়ু সম্মেলনের মঞ্চে প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতির পাহাড় ক্রমেই উঁচু হয়েছে। কিন্তু কার্বন নিঃসরণ, জলবায়ু অর্থায়ন ও ক্ষতিগ্রস্ত মানুষের সুরক্ষায় প্রত্যাশিত অগ্রগতি কতটা হয়েছে? তুরস্কের আনাতোলিয়ায় আসন্ন কপ থার্টি ওয়ান কি সেই ব্যবধান কমাতে পারবে?পৃথিবীকে বাঁচানোর প্রতিশ্রুতি যত দীর্ঘ হচ্ছে, জলবায়ু সংকট মোকাবিলার সময় তত দ্রুত ফুরিয়ে যাচ্ছে।
প্রায় তিন দশক ধরে বিশ্বনেতারা জলবায়ু সম্মেলনে মিলিত হচ্ছেন, ঘোষণা করছেন উচ্চাভিলাষী লক্ষ্য, গঠন করছেন তহবিল এবং প্রতিশ্রুতি দিচ্ছেন কার্বন নিঃসরণ কমানোর। অথচ পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি, চরম আবহাওয়া, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি উদ্বেগজনক বাস্তবতায় পরিণত হয়েছে।
ফলে প্রশ্ন উঠছে, নতুন প্রতিশ্রুতি কি সত্যিই পরিবর্তন আনছে, নাকি প্রতিটি সম্মেলন আগের অসম্পূর্ণ অঙ্গীকারের ওপর আরেকটি স্তর যুক্ত করছে?৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিত হবে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন, কপ থার্টি ওয়ান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।