advertisement
advertisement

যুক্তরাষ্ট্রের তেলের মজুত বেড়েছে, কমেছে দাম


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:১৭ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের তেলের মজুত বেড়েছে, কমেছে দাম

জ্বালানি তেল

advertisement

যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত অপ্রত্যাশিতভাবে বেড়ে যাওয়ায় আজ বুধবার বিশ্ববাজারে তেলের দাম কমেছে। এ পরিস্থিতিতে তেলের সরবরাহঝুঁকি কতটা, তা পর্যালোচনা করছেন বিনিয়োগকারীরা।লোহিত সাগর অভিমুখী সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে হামলার পর ইয়ানবু বন্দরে তেল সরবরাহ বন্ধ করে দিয়েছিল সৌদি আরব। এখন আবার সেই বন্দর থেকে জাহাজে তেল ভরা কতটা ঝুঁকিপূর্ণ, বিনিয়োগকারীরা তা পর্যালোচনা করছেন।

আজ সকালে আন্তর্জাতিক বাজারের ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৩ সেন্ট বা দশমিক ৮৬ শতাংশ কমে ১০৭ ডলার ৮২ সেন্টে নেমেছে। যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৯৭ সেন্ট বা দশমিক ৯২ শতাংশ কমে হয়েছে ১০৪ ডলার ৮৬ সেন্ট।এর আগে গতকাল মঙ্গলবার ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের তেলের দামই ৩ ডলারের বেশি বেড়েছিল। এদিন উভয় তেলের দাম ১৯ মের পর সর্বোচ্চ পর্যায়ে ওঠে।

ইয়ানবু বন্দরে তেল ওঠানো বন্ধ হওয়ায় সরবরাহ নিয়ে উদ্বেগ এবং ইউরোপে সৌদি আরবের তেল সরবরাহ কমে যাওয়ার জেরে দাম বেড়েছিল।গতকাল বাজারসংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানায়, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেল, গ্যাসোলিন ও পরিশোধিত জ্বালানির মজুত—সবই বেড়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর