প্রতীকী ছবি: এআই/বন্ধুসভা
পৃথিবীতে মানুষের আসার পেছনে কোনো না কোনো উদ্দেশ্য আছে বলে আমাদের মধ্যে অনেকেই বিশ্বাস করি। কেউ মনে করেন, জীবনের গতিপথ আগে থেকেই নির্ধারিত। আবার কেউ মনে করেন, চলার পথের অভিজ্ঞতা, পছন্দ ও সিদ্ধান্তের মধ্য দিয়েই মানুষ ধীরে ধীরে পৃথিবীতে নিজের পথ তৈরি করে।
তবে একটি বিষয় স্বীকার করতেই হবে—প্রত্যেক মানুষের স্বভাব, আগ্রহ, প্রতিভা ও পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি আলাদা।কিছু মানুষকে দেখলে মনে হয়, তাঁরা যে কাজটি করছেন, সেটি যেন তাঁদের জন্যই তৈরি। স্টিভ জবস, ডলি পার্টন কিংবা অ্যান্থনি বোর্দেইনের কথাই ধরা যাক। তাঁদের অন্য কোনো সম্পূর্ণ ভিন্ন পেশায় কল্পনা করা কঠিন।
কারণ, তাঁরা যে কাজ করেছেন, তার মধ্যে তাঁদের ব্যক্তিত্ব, আগ্রহ ও বিশেষ গুণগুলো খুব স্বাভাবিকভাবে প্রকাশ পেয়েছে।স্টিভ জবস প্রযুক্তির সঙ্গে নকশাকে এমনভাবে মিলিয়েছিলেন, যাতে জটিল প্রযুক্তিপণ্যও মানুষের কাছে সহজ ও আকর্ষণীয় হয়ে ওঠে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।