advertisement
advertisement

গাজায় ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে শিশুসহ নিহত ১৪, ধ্বংসস্তূপে চাপা ৫০ শিশুসহ প্রায় ১০০


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৬ অপরাহ্ণ
গাজায় ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে শিশুসহ নিহত ১৪, ধ্বংসস্তূপে চাপা ৫০ শিশুসহ প্রায় ১০০

ধসে পড়া ভবনটিতে উদ্ধারকাজ চলছে। ফিলিস্তিনের গাজা নগরী, ১৬ সেপ্টেম্বর ২০২৬

advertisement

ফিলিস্তিনের বিধ্বস্ত গাজা নগরীতে একটি বহুতল আবাসিক ভবন ধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে শিশু পাঁচটি। অনেকে এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর আজ বুধবার এ তথ্য জানিয়েছে।ধসে পড়া ভবনটিতে ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারগুলো আশ্রয় নিয়েছিল। ভবনটি ইসরায়েলি হামলায় আগেই ক্ষতিগ্রস্ত হয়েছিল।

ঝুঁকিপূর্ণ সেই ভবনেই থাকতেন যুদ্ধে ঘরবাড়ি হারানো অসহায় ফিলিস্তিনিরা।এ ঘটনার জন্য আমরা দখলদার পক্ষ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে পুরোপুরি দায়ী করছি। বহুতল আবাসিক ভবনটি ধসে পড়ার ঘটনা এ অঞ্চলে চলমান মানবিক বিপর্যয়কে আরও তীব্র করে তুলেছে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, অন্তত ছয়টি পরিবারের সদস্যরা ধ্বংসস্তূপে চাপা পড়ে আছেন।

উদ্ধার তৎপরতা চলছে।ঘটনাস্থলে কর্মরত গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের বরাতে আল–জাজিরা জানায়, ভবনটির ধ্বংসস্তূপের নিচে এখনো প্রায় ১০০ মানুষ আটকা পড়ে আছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর