দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নেওয়া হচ্ছে। আজ দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরচামিতা এলাকায় লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী। তাঁদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ।
দুর্ঘটনায় আহত ১২ জনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাসটি নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহনের। এটি বেপরোয়া গতিতে বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুর দিকে যাচ্ছিল। আহত যাত্রীদের কাছ থেকে জানা গেছে, তাঁরা চালককে গতি কমাতে বললেও তিনি তা শোনেননি। এর মধ্যেই একপর্যায়ে সড়কের ওপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
দুজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক জহুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।