advertisement
advertisement

নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের সম্ভাব্যতা যাচাই করবে ইডটকো ও ফ্লোসোলার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ২:১৪ অপরাহ্ণ
নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের সম্ভাব্যতা যাচাই করবে ইডটকো ও ফ্লোসোলার

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ইডটকো বাংলাদেশ ও ফ্লোসোলার সলিউশনস লিমিটেডের কর্মকর্তারা

advertisement

টেকসই ডিজিটাল অবকাঠামো গড়ে তোলার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের সম্ভাব্যতা যাচাই করতে চুক্তি সই করেছে ইডটকো বাংলাদেশ ও ফ্লোসোলার সলিউশনস লিমিটেড। চুক্তির আওতায় ইডটকোর টেলিযোগাযোগ অবকাঠামোগুলোর বিদ্যুৎ চাহিদা পূরণে গ্রিড-সংযুক্ত নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনব্যবস্থা গড়ে তোলার সম্ভাবনা যৌথভাবে যাচাই ও মূল্যায়ন করবে প্রতিষ্ঠান দুটি।

গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইডটকো বাংলাদেশ।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইডটকোর টেলিকম টাওয়ার পরিচালনা কার্যক্রমে নবায়নযোগ্য বিদ্যুতের ব্যবহার বাড়ানোই এই অংশীদারত্বের মূল লক্ষ্য, যা প্রতিষ্ঠানটির কার্বন নির্গমন কমানোর লক্ষ্যকে এগিয়ে নেবে এবং ডিজিটাল অবকাঠামোর দীর্ঘমেয়াদি কার্যক্ষমতা বাড়াবে।

চুক্তির আওতায় সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে উৎপাদনি করা নবায়নযোগ্য বিদ্যুৎ জাতীয় গ্রিডের মাধ্যমে ইডটকোর অবকাঠামোতে সরবরাহের সম্ভাবনা যাচাই করা হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর