advertisement
advertisement

মনের যত্ন নেওয়ার আবশ্যকতা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ১:৩০ অপরাহ্ণ
মনের যত্ন নেওয়ার আবশ্যকতা

হেলাল উদ্দিন আহমেদ

advertisement

ইদানীং সারা বিশ্বের মতো বাংলাদেশেও জেন-জিদের নিয়ে আলোচনা হচ্ছে। সাধারণভাবে ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্ম নেওয়া ব্যক্তিদের জেনারেশন-জি বা জেন-জি বলা হয়। তাঁদের আগের প্রজন্ম মিলেনিয়ালস, আর পরের প্রজন্ম জেনারেশন-আলফা। প্রযুক্তির দ্রুত বিকাশের মধ্যে বেড়ে ওঠা জেন-জির পড়াশোনা, যোগাযোগ, সম্পর্ক ও জীবনযাপনের ধরন আগের প্রজন্মের তুলনায় কিছুটা আলাদা।

সেই সঙ্গে তাঁদের মানসিক স্বাস্থ্য নিয়েও বাড়ছে উদ্বেগ।অস্ট্রেলীয় জনসংখ্যাবিদ মার্ক ম্যাকক্রাইনডলের মতে, জেন-জির সদস্যরা প্রযুক্তি ব্যবহারে দক্ষ, দেশ ও সংস্কৃতির সীমানা পেরিয়ে ভাবতে স্বচ্ছন্দ এবং ভিডিও ও দৃশ্যনির্ভর উপকরণ থেকে শিখতে আগ্রহী। তাঁরা নতুন কিছু শিখতে চান এবং বিভিন্ন বয়স ও সংস্কৃতির মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে পারেন।

তবে একটি প্রজন্মের সব সদস্যের চিন্তা ও আচরণ এক রকম নয়।ফ্যাশনবিষয়ক গবেষণাপ্রতিষ্ঠান বিজনেস অব ফ্যাশনের ২০২২ সালের এক সমীক্ষায় জেন-জির ব্যক্তিত্বকে ছয়টি গুচ্ছে ভাগ করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর