advertisement
advertisement

খলিফা ওমর (রা.) যেভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার করেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ১:০০ অপরাহ্ণ
খলিফা ওমর (রা.) যেভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার করেন

advertisement

দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব (রা.) যখন ইসলামি রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করেন, তখন সমগ্র আরব উপদ্বীপে ইসলামের শাসন সুপ্রতিষ্ঠিত হয়ে গেছে। একই সঙ্গে ইরাক ও সিরিয়ার সীমান্তে ইসলামি বাহিনীর অবিরাম অগ্রগতি সূচিত হয়েছিল।পরবর্তী মাত্র ১০ বছরের শাসনকালে (১৩-২৩ হিজরি) তিনি ইসলামি রাষ্ট্রের ভূরাজনৈতিক ও প্রশাসনিক মানচিত্রকে সম্পূর্ণ বদলে দেন।

তাঁর খেলাফতকালে মুসলিম সাম্রাজ্যের সীমানা উত্তর আফ্রিকা থেকে শুরু করে পারস্যের বিশাল অঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়।এই অভূতপূর্ব ভূখণ্ড বিজয়ের ফলে মদিনার কেন্দ্রীয় সরকারের কাছে বিপুল ধনসম্পদ ও রাজস্ব জমা হতে শুরু করে।

এর সঙ্গে যুক্ত হয় সুবিশাল সেনাবাহিনী, আঞ্চলিক প্রশাসন, বিচারব্যবস্থা এবং সর্বস্তরের জনগণের প্রাত্যহিক জীবনের নানান নাগরিক চাহিদা।মহানবী (সা.) ও প্রথম খলিফা আবু বকরের আমলে রাষ্ট্র পরিচালনায় যে সাধারণ ও সরল প্রশাসনিক পদ্ধতি অনুসৃত হতো, তা এত সুবিশাল সাম্রাজ্য সামলানোর জন্য আর যথেষ্ট ছিল না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর