advertisement
advertisement

বনশ্রীতে ককটেল বিস্ফোরণ, রূপনগরে ককটেলসহ নিষিদ্ধ ছাত্রলীগ সদস্য গ্রেপ্তার: পুলিশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ১:৩৪ অপরাহ্ণ
বনশ্রীতে ককটেল বিস্ফোরণ, রূপনগরে ককটেলসহ নিষিদ্ধ ছাত্রলীগ সদস্য গ্রেপ্তার: পুলিশ

ককটেল বিস্ফোরণ

advertisement

রাজধানীর বনশ্রী এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল সোয়া ছয়টার দিকে এ ঘটনা ঘটে।অন্যদিকে রাজধানীর রূপনগর এলাকায় ককটেল বিস্ফোরণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম আশরাফুল। পুলিশ বলছে, আশরাফুল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য।মিরপুরে যাত্রীবাহী বাস পুড়িয়ে দেওয়ার চেষ্টাএ ছাড়া তুরাগ এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগের আরেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা বলছে, গ্রেপ্তার ব্যক্তির নাম মো. বিপ্লব খান (৩৩)।খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, বনশ্রীর জি–ব্লক এলাকায় দুর্বৃত্তরা একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় কেউ হতাহত হননি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আজ সোমবার এক খুদে বার্তায় জানায়, গতকাল রোববার রাতে রূপনগর থানা এলাকায় ককটেল বিস্ফোরণের চেষ্টাকালে আশরাফুলকে হাতেনাতে ধরা হয়।

তাঁর কাছে ককটেল পাওয়া যায়।অন্যদিকে গতকাল দিবাগত রাতে তুরাগ থানার ১৮ নম্বর সেক্টর এলাকার একটি বাসায় অভিযান চালায় পুলিশ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর