পুড়ে যাওয়া এসবি লিংক পরিবহনের বাস। গতকাল রোববার গভীর রাতে ঢাকার সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–আরিচা মহাসড়কের পাশে
ঢাকার সাভারে গত ২৫ ঘণ্টার মধ্যে তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে গতকাল রোববার রাতে তিন ঘণ্টার ব্যবধানে ঢাকা–আরিচা মহাসড়কের পাশে পৃথক দুই স্থানে দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একই রাতে বরগুনায় পুলিশ লাইনসের সামনে রাখা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।
রাতে দাঁড় করিয়ে রাখা বাসগুলোতে যাত্রী বা অন্য কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।সাভারগত শনিবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে সাভার থানা স্ট্যান্ড এলাকায় ঢাকা–আরিচা মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা সাভার পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।গতকাল রাত একটার দিকে সাভারের গেন্ডা এলাকায় ঢাকা–আরিচা মহাসড়কের আরিচামুখী লেনের পাশে থাকা এসবি লিংক পরিবহনের একটি বাসে আগুন লাগে।
সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।