সাব্বির আহমেদ, শিক্ষার্থী, চিলমারী সরকারি কলেজ
চিলমারীতে বসে মঙ্গল গ্রহ নিয়ে গবেষণা করার স্বপ্ন দেখি আমি। শুনতে অবাস্তব মনে হতে পারে। কিন্তু প্রযুক্তির এই সময়ে পৃথিবীর এক প্রান্তে বসে অন্য প্রান্তের কাজ করা যখন সম্ভব, তখন কুড়িগ্রামের তরুণ হয়ে কেন বিশ্বজয়ের স্বপ্ন দেখব না? কেন আমার জেলার মেধাবী তরুণদের সম্ভাবনা বেকারত্বের কাছে হার মানবে?আমার বাড়ি কুড়িগ্রামের চিলমারী উপজেলার মণ্ডলপাড়ায়। চিলমারী সরকারি কলেজে ডিগ্রি প্রথম বর্ষে পড়ি।
বাবা রুহুল আমিন জিয়া একজন ব্যবসায়ী, মা মোছা. শাপলা সরকার গৃহিণী। পড়াশোনার পাশাপাশি যুক্ত আছি চিলমারীর ‘পণ্ডিত বইমেলা’ উদ্যাপন কমিটির কিশোর সংগঠক হিসেবে। বই পড়ি, মানুষকে জানি, চারপাশ দেখি। ভাবি, আমার প্রজন্ম কেমন বাংলাদেশ চায়, কেমন পৃথিবীতে বাঁচতে চায়।আমি জেন–জি প্রজন্মের একজন।
আমাদের স্বপ্ন শুধু একটি চাকরি পাওয়া কিংবা একটু ভালোভাবে বেঁচে থাকার মধ্যে সীমাবদ্ধ নয়; আমরা এমন একটি দেশ চাই, যেখানে তরুণদের কথা শোনা হবে, মেধার মূল্যায়ন হবে, আর পরিবর্তনের স্বপ্ন দেখতে গিয়ে কাউকে পিছিয়ে পড়তে হবে না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।