বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক কূটনীতি ও নীতি-নির্ধারণী আলোচনার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
এ প্রেক্ষাপটে জাতিসংঘের জলবায়ু সম্মেলন (কপ-৩১) পর্যবেক্ষণ ও বৈশ্বিক নীতি-নির্ধারণে দক্ষতা বাড়াতে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করতে যাচ্ছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)-এর অধীনস্থ আন্তর্জাতিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট’ (আইসিসিসিএডি)।‘ক্যাপ-রেস’ প্রকল্পের আওতায় সুইডেন সরকারের সহায়তায় আয়োজিত এই অনলাইন কোর্সের শিরোনাম রাখা হয়েছে ‘অনলাইন ট্রেনিং কোর্স অন ক্লাইমেট নেগোশিয়েশন অ্যান্ড ডিপ্লোম্যাসি: ট্র্যাকিং কপ অনলাইন (কপ৩১ এডিশন)’।
১১ থেকে ২৫ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত নির্দিষ্ট বিরতিতে অনলাইনে এর বিভিন্ন সেশনসমূহ অনুষ্ঠিত হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।