তিল
যেকোনো বয়সে নতুন তিল ওঠা কি আদতেই স্বাভাবিক? নাকি ছোট্ট একটি তিলেও মারাত্মক কিছু লুকিয়ে থাকতে পারে? হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্মরোগ বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম-এর সঙ্গে কথা বলে জানাচ্ছেন রাফিয়া আলমজন্মের সময় তিলের সংখ্যা যেমনই হোক না কেন, শৈশবে বা কৈশোরে তা অনেকটাই বাড়তে পারেএকটি শিশু নিজের শরীরে এক বা একাধিক তিল নিয়ে জন্মাতে পারে।
আবার কারও কারও জন্মের সময় তিল একেবারে না-ও থাকতে পারে। জন্মের সময় তিলের সংখ্যা যেমনই হোক না কেন, শৈশবে বা কৈশোরে তা অনেকটাই বাড়তে পারে।শৈশব-কৈশোরে এমনটা হওয়া খুবই স্বাভাবিক। তবে জীবনের অন্যান্য পর্যায়েও যে তিলের সংখ্যা বাড়ে না, তা নয়। যেকোনো বয়সেই নতুন কিছু তিল দেখা যেতে পারে।আবার বয়সের সঙ্গে সঙ্গে তিলের রং মলিন হয়েও যেতে পারে। কারও কারও কিছু তিল উধাও–ও হয়ে যেতে পারে।
একজন নারী গর্ভধারণ করলে তাঁর দেহে আগে থেকে থাকা তিলগুলোই অনেকটা গাঢ় রঙের হয়ে উঠতে পারে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।