গাজীপুরের কাপাসিয়া উপজেলায় প্রাচীন একটি গাছে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান। রোববার সকালে কড়িহাতা ইউনিয়নের বেহাইদুয়ার গ্রামের
গাজীপুরের কাপাসিয়ায় প্রাচীন একটি গাছ আগুনে পুড়ে গেছে। গতকাল রোববার ভোরে উপজেলার কড়িহাতা ইউনিয়নের বেহাইদুয়ার গ্রামে এ ঘটনা ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে আগুনে গাছটির বেশির ভাগ অংশ পুড়ে যাওয়ায় এটি আর বেঁচে থাকার মতো অবস্থায় নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।কাপাসিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, আগুনে গাছটির বেশির ভাগ অংশ পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও গাছটি আর বাঁচার মতো অবস্থায় নেই। কীভাবে আগুন লাগল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।স্থানীয়ভাবে গাছটি চড়ুল বা চডুল নামে পরিচিত।
দেখতে অনেকটা বটগাছের মতো।গাছটির মালিকানা দাবি করা স্থানীয় বাসিন্দা হাসিম মুন্সি আজ সোমবার সকালে বলেন, তাঁর দাদা গাছটি তাঁর বাবাকে দিয়ে গেছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।