advertisement
advertisement

নিরপরাধ আলমাসের মুক্তির অপেক্ষায় কারাগারের সামনে স্বজনেরা, হাইকোর্টের আদেশে কী আছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ২:০০ অপরাহ্ণ
নিরপরাধ আলমাসের মুক্তির অপেক্ষায় কারাগারের সামনে স্বজনেরা, হাইকোর্টের আদেশে কী আছে

কারাগারে থাকা নিরপরাধ মো. আলমাস

advertisement

দুই যুগ আগের অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত প্রকৃত আসামির পরিবর্তে গ্রেপ্তার হয়ে এক বছর ধরে কারাগারে থাকা মো. আলমাসকে বেআইনিভাবে আটক রাখা হয়েছে বলে মনে করেন হাইকোর্ট। আদালত বলেছেন, এ অবস্থায় তাঁকে আর আটক রাখা সমীচীন হবে না।

তাই তাঁকে অবিলম্বে মুক্তি দেওয়া উচিত।নামের মিলে প্রকৃত অভিযুক্ত ব্যক্তির পরিবর্তে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে কারাগারে থাকা মো. আলমাসের রিটের ধারাবাহিকতায় গতকাল রোববার হাইকোর্ট অবিলম্বে তাঁকে মুক্তি দিতে নির্দেশ দেন।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের দেওয়া আদেশে এই অভিমত এসেছে।এদিকে আলমাসের ছোট ভাই শেখ আলামিন আজ সোমবার বেলা পৌনে একটার দিকে প্রথম আলোকে বলেন, ‘আমার ভাইরে এখনো তো ছাড়ে নাই।’কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন আলমাস।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর