advertisement
advertisement

বুধ গ্রহ ধারণার চেয়েও দ্রুত ছোট হচ্ছে, কেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
বুধ গ্রহ ধারণার চেয়েও দ্রুত ছোট হচ্ছে, কেন

সময়ের সঙ্গে বুধের ভেতরের ধাতব কেন্দ্র ধীরে ধীরে ঠান্ডা হয়েছে

advertisement

সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ বুধ। বৃহস্পতির তুলনায় এটি প্রায় ২৯ গুণ ছোট। পৃথিবীর ব্যাসের প্রায় এক-তৃতীয়াংশ এর আকৃতি। সময়ের সঙ্গে বুধ গ্রহ একটু একটু করে ছোট হয়ে যাচ্ছে। নতুন এক গবেষণায় বিজ্ঞানীরা বলছেন, আগে যতটা ধারণা করা হয়েছিল, তার চেয়েও দ্রুত সংকুচিত হচ্ছে গ্রহটি।প্রায় ৪৫০ কোটি বছর আগে সৌরজগতের জন্মের সময় বুধ অনেক বেশি উত্তপ্ত ছিল। তখন সৌরজগতে গ্রহগুলোতে নানা ধরনের সংঘর্ষ হচ্ছিল।

ধাক্কাধাক্কির মধ্য দিয়ে গ্রহগুলো তৈরি হচ্ছিল। সময়ের সঙ্গে বুধের ভেতরের ধাতব কেন্দ্র ধীরে ধীরে ঠান্ডা হয়েছে। ঠান্ডা হওয়ার সঙ্গে বুধের কেন্দ্র সংকুচিত হয়েছে। পুরো গ্রহের ওপর এর প্রভাব পড়েছে। বুধের পাথুরে পৃষ্ঠে তৈরি হয়েছে নানা ভাঁজ, উঁচু-নিচু রেখা।

শুকিয়ে যাওয়া কোনো ফলের খোসায় যেমন ভাঁজ পড়ে, অনেকটা তেমন।প্রায় ৪৫০ কোটি বছর আগে সৌরজগতের জন্মের সময় বুধ অনেক বেশি উত্তপ্ত ছিলআগের গবেষণাগুলোতে ধারণা করা হয়েছিল, তৈরি হওয়ার পর থেকে বুধের আকার এখন পর্যন্ত কয়েক মাইল কমেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর