advertisement
advertisement

রাত পোহালেই ঢাকা-চাঁদপুর নৌপথে বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ
রাত পোহালেই ঢাকা-চাঁদপুর নৌপথে বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান

‘এসো মিলি জলধারায় ২.০’ অনুষ্ঠানের বিশেষ নিরাপত্তা বৈঠক

advertisement

রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠান ‘এসো মিলি জলধারায় ২.০’।

বন্ধুত্ব, সম্প্রীতি, তারুণ্য ও সামাজিক দায়বদ্ধতার চেতনায় ‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানে ঢাকা-চাঁদপুর মোহনা-ঢাকা নৌপথে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে জাতীয় পরিচালনা পর্ষদ, ঢাকা মহানগরসহ সারা দেশের জেলা, উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ৮৬টি বন্ধুসভা থেকে ১ হাজার ১০০ সক্রিয় বন্ধু, অ্যালামনাই ও শুভানুধ্যায়ী অংশ নেবেন।

এ ছাড়া অংশ নিচ্ছেন আমন্ত্রিত অতিথি, প্রথম আলোর কর্মী ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।দিনব্যাপী এ অনুষ্ঠানে থাকছে সাংস্কৃতিক পরিবেশনা, বিনোদনমূলক আয়োজন, মতবিনিময়, আনন্দ আয়োজন, সাংগঠনিক সভা, কর্মশালা, খেলাধুলা, র‍্যাফল ড্র, পুনর্মিলনীসহ নানা অংশগ্রহণমূলক কার্যক্রম।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর