advertisement
advertisement

প্রস্তাবিত সংশোধনীতে মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা করছে এইচআরএসএস


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ
প্রস্তাবিত সংশোধনীতে মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা করছে এইচআরএসএস

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)

advertisement

সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের প্রস্তাবিত সংশোধনীতে মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, ব্যক্তিগত গোপনীয়তা ও নাগরিক অধিকার সুরক্ষার ক্ষেত্রে বেশ কিছু উদ্বেগজনক বিধান রয়ে গেছে বলে মনে করছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।

সংগঠনটি বলছে, খসড়ার ৮–এর (২), ২৫–এর ক, খ, ২৬–এর ক, ২৯, ৪৬ ও ৪৬–এর ক ধারাসহ তদন্ত, তল্লাশি, জব্দ ও গ্রেপ্তারসংক্রান্ত বিধানগুলো যথাযথভাবে পর্যালোচনা ও সংশোধন করা প্রয়োজন।আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইচআরএসএস এই উগ্বেগ প্রকাশ করে।বিজ্ঞপ্তিতে বলা হয়, সাইবার নিরাপত্তা নিশ্চিত করার নামে যেন নাগরিকের সাংবিধানিক অধিকার ও গণতান্ত্রিক পরিসর সংকুচিত না হয়, তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

প্রস্তাবিত সংশোধনী পুনর্বিবেচনা করে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, নাগরিকবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সাইবার সুরক্ষা আইন প্রণয়নেরও আহ্বান জানিয়েছে সংগঠনটি।এইচআরএসএস মনে করে, একটি গণতান্ত্রিক ও মানবাধিকারভিত্তিক রাষ্ট্রে ডিজিটাল নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতার সুরক্ষা সমানভাবে গুরুত্বপূর্ণ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর