ভারতের পশ্চিমবঙ্গে মালদা জেলার পাড়–অনুপনগর গ্রামে গঙ্গার ভাঙনরোধে বাঁধ
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার অন্যতম বড় অভিশাপ গঙ্গার ভাঙন। দশকের পর দশক ধরে নদীর এই সর্বগ্রাসী রূপের কারণে লক্ষাধিক মানুষ নিজেদের ভিটেমাটি হারিয়ে পথে বসেছেন।
গঙ্গার ভাঙন রোধের দাবিতে বাংলা ও বিহারের দুটি আন্দোলনকারী সংগঠন সম্প্রতি যৌথভাবে প্রায় ২০ কিলোমিটার এলাকা ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেছে।বিহার রাজ্যের ‘গঙ্গা মুক্তি আন্দোলন’ এবং মালদার ‘গঙ্গা ভাঙন নাগরিক অ্যাকশন প্রতিরোধ কমিটির’ কর্মীরা নৌকায় ও হেঁটে পঞ্চানন্দপুর, সুলতানতলা থেকে গোপালপুর, কামালদিপুর পর্যন্ত এলাকা পরিদর্শন করেছেন।
পরিদর্শক দলে ছিলেন মহেন্দ্র বাদল, যোগেন্দ্র সাইনি, উদয়জি, তারিকুল ইসলাম, খিদির বক্স ও সঞ্জয় বসাকের মতো কর্মীরা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।