advertisement
advertisement

দুই দেশের কেউ নিচ্ছে না, তিন দিন ধরে শূন্যরেখায় এক নারী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ৬:২৬ অপরাহ্ণ
দুই দেশের কেউ নিচ্ছে না, তিন দিন ধরে শূন্যরেখায় এক নারী

জামালপুরে সীমান্তের শূন্যরেখায় তিন দিন ধরে রোদে পুড়ছেন এক নারী। আজ বৃহস্পতিবার দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে

advertisement

আশ্রয় বলতে কিছু খড়কুটার ওপর বিছানো একটি কম্বল। তার ওপর বসে আছেন ক্লান্ত-বিধ্বস্ত এক নারী। চারপাশে কাঁটাতারের বেড়া আর সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের সতর্ক পাহারা। কখনো এদিক, কখনো ওদিক যাওয়ার চেষ্টা করছেন তিনি। কিন্তু দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বাধায় কোনো দেশেই প্রবেশ করতে পারছেন না। এভাবেই টানা তিন দিন ধরে ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন ওই নারী।

ঘটনাটি ঘটেছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে। গত মঙ্গলবার সকাল থেকে আজ বৃহস্পতিবার বিকেল চারটা পর্যন্ত ওই নারীকে আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখায় অবস্থান করতে দেখা গেছে। গত তিন দিন ধরে তীব্র রোদে খোলা মাঠে দিন কাটছে তাঁর।মো. বোরহান উদ্দিন, স্থানীয় বাসিন্দাআমরা সীমান্তের কাছাকাছি বসবাস করি। তিন দিন ধরে ওই নারী এসে এখানে আটকে রয়েছেন। তাঁর কথাবার্তার কোনো ঠিক-ঠিকানা নেই।

তিনি মানসিকভাবে অসুস্থ বলে আমাদের মনে হচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর